দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে উল্লেখযোগ্য খেলোয়াড় রদবদল নিয়ে মাঠে নামছে পর্তুগাল। কোচ রবার্তো মার্তিনেজ উদ্বোধনী ম্যাচের পর রোটেশনের মাধ্যমে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করতে চান।
মঙ্গলবার (২৩ জুন) হিউস্টন স্টেডিয়ামে রাত ১১ টায় অনষ্ঠিতব্য ম্যাচের সবচেয়ে বড় খবর রুবেন দিয়াসের প্রত্যাবর্তন। ম্যানচেস্টার সিটির এই সেন্টার-ব্যাক চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন এবং রক্ষণভাগকে শক্তিশালী করবেন বলে আশা করা হচ্ছে। তার সঙ্গী হিসেবে রেনাতো ভেইগা বা গনসালো ইনাসিওর মধ্যে একজন থাকতে পারেন।
মাঝমাঠে ভিতিনহা ও জোয়াও নেভেসকে বিশ্রাম দিয়ে সামু কস্তা ও রুবেন নেভেসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী হিসেবে জোয়াও ফেলিক্সকে প্রথম একাদশে দেখা যেতে পারে। আল নাসরে একসঙ্গে খেলার অভিজ্ঞতা তাদের জুটিকে কার্যকর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
বের্নার্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেজ উদ্বোধনী ম্যাচে নিষ্প্রভ ছিলেন। এ ম্যাচে ফ্রান্সিসকো ত্রিনকাও বা ফ্রান্সিসকো কনসেইসাওর মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ মিলতে পারে।
এই ম্যাচে জয় পেলে পর্তুগাল কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পাবে।
এমএম/